আমার মায়ের কসম, তোমার জার্সিটা দাও–মেসির কাছে বেনিন তারকার আবদার
বুধবার (৭ অক্টোবর) ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ঘরের মাঠেই এই ম্যাচ দিয়েই বিখ্যাত আকাশি-সাদা জার্সিকে বিদায় জানাবেন লিওনেল মেসি। তর্কসাপেক্ষে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারকে বিদায় জানাতে প্রস্তুত আর্জেন্টিনা। মেসির মতো কিংবদন্তির বিদায়বেলায় সাক্ষী হতে পেরে গর্বিত বেনিনের ফুটবলাররাও।
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ১১:১১